শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৯ পিএম, ২০২১-০৭-২৬
মোহাম্মদ শাহ্ আলম শফি, কুমিল্লা ব্যুরো: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই ২০২১ ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অরণ্যপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৮ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৩৬ বোতল বিদেশী মদ ও ৯৬ ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। কুমিল্লা কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্য পুর (পশ্চিমপাড়া) আহম্মদ আলীর মেয়ে আমেনা বেগম (৩৩) ও ২। কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর (পূর্বপাড়া (খিলাবাড়ি) গ্রামের মোঃ খলিল মিয়ার ছেলে মোঃ ফরহাদ হোসেন (২৫)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্নস্থানে গাঁজা, বিদেশী মদ ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব বিয়ার ও সরবরাহ করে আসছিল। ২। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২, কোম্পানী অধিনায়ক ,উপ-পরিচালক, মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited